দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করতে বলেছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয় এবং সেদিন থেকেই তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। এ ক্ষেত্রে লিখিতভাবে অন্য কোনো সম্মানজনক শব্দ ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন সব দপ্তরকে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। নির্দেশনাটি সরকারি দাপ্তরিক যোগাযোগ, রাষ্ট্রীয় কাজ এবং নথিপত্রের ক্ষেত্রে প্রযোজ্য বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
দাপ্তরিক নথিতে শীর্ষ সরকারি পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।