Web Analytics

সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল ২০২৬’ বাতিলের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঢাকা ছাড়াও গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাইজদী, চৌমুহনী, ছাতক, বিজয়নগর ও শাহরাস্তিসহ বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মসূচি পালিত হয়।

রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে মিছিলপূর্ব সমাবেশ হয়। পরে একটি মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।

দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বিলটিকে কুরআন-সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানান। তিনি বলেন, দীর্ঘদিনের মীমাংসিত সম্পত্তি ব্যবস্থাকে নতুন করে বিতর্কিত করার সুযোগ নেই। যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিনও জনমতকে সম্মান জানিয়ে বিল বাতিলের আহ্বান জানান। নেতারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

12 Sep 26 1NOJOR.COM

সম্পত্তি হস্তান্তর বিল ২০২৬ বাতিলের দাবিতে দেশব্যাপী খেলাফত মজলিসের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।