Web Analytics

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নাটোরের সিংড়া ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। পানির নিচ থেকে ধান কেটে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। রোদ না থাকায় ভেজা ধানে চারা গজাচ্ছে, ফলে ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। সিংড়ার চলনবিল এলাকায় আগাম বন্যা ও আত্রাই নদীর পানি বৃদ্ধিতে শত শত কৃষকের ফসল হুমকির মুখে পড়েছে। এ বছর ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে।

স্থানীয় কৃষক ও গ্রামবাসী একত্রিত হয়ে নিজেদের অর্থে বালুর বস্তা ফেলে পানি ঠেকানোর চেষ্টা করছেন। নারী-পুরুষ সবাই মিলে ফসল রক্ষায় কাজ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে মধুপুরের হাওদা বিল এলাকায় প্রায় ৫০০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে, এতে ধার-দেনা করা কৃষক ও বর্গাচাষিরা বিপাকে পড়েছেন।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত পানি না নামলে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন এবং মৌসুমের ভালো ফলনও নষ্ট হয়ে যেতে পারে।

04 May 26 1NOJOR.COM

নাটোর ও টাঙ্গাইলে বৃষ্টিতে বোরো ধান ডুবে, ফসল বাঁচাতে কৃষকের লড়াই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।