বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে আগামী মঙ্গলবার, ১৩ অক্টোবর থেকে। রোববার, ১১ অক্টোবর সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রুটিন দায়িত্বপ্রাপ্ত এ এইচ এম কামরুজ্জামান। সভায় জানানো হয়, আগামীকাল সোমবার, ১২ অক্টোবর রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এর পরদিন মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, সংস্থাটির বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
চাঁদ না দেখায় মঙ্গলবার থেকে দেশে জমাদিউল আউয়াল মাস শুরু হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।