Web Analytics

পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে ২১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর। ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে চালানো এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে দুই কর্মকর্তা ও কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, চাগাই জেলার নোকচায় ন্যাশনাল হাইওয়েতে অবৈধ চেকপোস্ট বসিয়ে সন্ত্রাসীরা চাঁদাবাজির চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

পিশিন জেলার জিয়ারাত ক্রসে সন্ত্রাসীরা একটি কাস্টমস হাউসে হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে ১০ সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর বলেছে, কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালু রাখার লক্ষ্যেই হামলাটি করা হয়েছিল। অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

02 Sep 26 1NOJOR.COM

বেলুচিস্তানে অভিযানে ২১ সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।