ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, গত এক ঘণ্টায় ট্রাম্প যে সাতটি দাবি করেছেন, তার সবই অসত্য। তিনি আরও মন্তব্য করেন, এই মিথ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধ জিততে পারবে না এবং আলোচনাতেও কোনো অগ্রগতি অর্জন করতে পারবে না।
গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। তিনি জানান, প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত রুট ও অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে এবং এর নিয়মনীতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হবে না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই পক্ষের এমন পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ট্রাম্পের দাবিকে মিথ্যা বললেন ইরানের স্পিকার, অবরোধে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।