Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার এবং এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা গেলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমবে এবং পরিবেশ আরও সুন্দর ও বসবাসযোগ্য হবে। তিনি জানান, পরিচ্ছন্নতা অভিযানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

তিনি বলেন, শুধু খাল পরিষ্কার করেই কার্যক্রম শেষ করতে চান না; সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে খালটি সম্পূর্ণ পরিষ্কার এবং দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আলোচনা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় চলছে বলে তিনি জানান। পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অভিযানে অংশ নেন।

12 Sep 26 1NOJOR.COM

ডেঙ্গু কমাতে পল্লবীর বাউনিয়াবাদ খাল পরিষ্কার ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।