প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি জানান, জনগণ বুঝে গেছে যে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে স্বৈরাচার ও অত্যাচার আর ফিরে আসবে না, নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) ধামরাইয়ের বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব মাজারে হামলার ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, যেখানে ইসলাম বিস্তার লাভ করেছে পীর-আউলিয়াদের মাধ্যমে। তিনি বলেন, কারও পছন্দ না হলে সেখানে না যাওয়া যেতে পারে, কিন্তু আঘাত করা কাম্য নয়। মাজার আমাদের বাংলা সংস্কৃতির অংশ।
তিনি আরও বলেন, বুচাই চান পাগলা ছিলেন এলাকার খ্যাতনামা সাধক এবং প্রতি জানুয়ারিতে সেখানে বাউল গানের আসর বসে, যেখানে দেশের নামকরা শিল্পীরা অংশ নেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন বাড়ছে বলে জানালেন প্রেস সচিব
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।