Web Analytics

ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনায় ভুল প্রতিরোধে দেশের ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকেরা প্রশিক্ষণ পরিচালনা করছেন।

অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন। ড. মুহিত বলেন, বিজ্ঞানভিত্তিক চিকিৎসাপদ্ধতি নিশ্চিত করতে এই আয়োজন করা হয়েছে। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তুললে চিকিৎসার ভুলে মৃত্যু ঠেকানো এবং মৃত্যুহার কমানো সম্ভব হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং প্রায় ৪ হাজার ৩০০ জন চিকিৎসাধীন। মূল প্রশিক্ষণের আগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ট্রেইনার্স ট্রেনিং দেওয়া হয়। তাঁদের মাধ্যমেই ৪০ জেলায় একযোগে এই প্রশিক্ষণ চলছে।

22 Sep 26 1NOJOR.COM

ডেঙ্গুর বিজ্ঞানভিত্তিক চিকিৎসা নিশ্চিত করতে ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসকের প্রশিক্ষণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।