জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে পশ্চিমা দেশগুলোর কথিত দ্বৈত নীতির সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরাইলের হাতে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও দেশটি আন্তর্জাতিক জবাবদিহির বাইরে রয়েছে, অন্যদিকে ইরানকে নিয়মিত পরিদর্শন ও নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে। তাঁর মতে, শুধু কথার মাধ্যমে আস্থা তৈরি সম্ভব নয়; আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈত নীতি পরিত্যাগ করতে হবে।
পেজেশকিয়ান বলেন, এই অঞ্চলে ইসরাইলের হাতে পারমাণবিক বোমা ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, অথচ ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের দাবি করা হচ্ছে। তাঁর দাবি, ইসরাইল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করেনি এবং ইতিহাসে কখনো আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি। তিনি আরও বলেন, ইসরাইল গাজায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে এবং আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইরানে বোমা হামলা চালিয়েছে।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য, ইসরাইলকে বিনা মূল্যে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়া হচ্ছে এবং যেকোনো রাজধানীতে বোমা হামলার ক্ষেত্রেও দেশটি দায়মুক্তি ভোগ করছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে তিনি ‘দুঃখজনক বৈপরীত্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি পুনরায় বলেন, পরমাণু বোমা ইসরাইলে, কিন্তু পরিদর্শকরা ইরানে; ইসরাইল হত্যা করে, আর ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
পেজেশকিয়ানের দাবি, ইসরাইলের পারমাণবিক অস্ত্র থাকলেও ইরান পরিদর্শন ও নিষেধাজ্ঞার মুখে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।