Web Analytics

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সিলেট নগরীতে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে তিনটি শর্ত মানা বাধ্যতামূলক করেছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয় এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে তা মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং চালক ও আরোহী উভয়কেই স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান করতে হবে। এসব শর্ত পূরণ না হলে ফিলিং স্টেশনগুলোকে তেল সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং আইন অমান্যকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

26 Mar 26 1NOJOR.COM

সিলেটে মোটরসাইকেলে তেল নিতে তিনটি শর্ত জারি করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।