Web Analytics

মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইরানে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন পাঠাচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইরান-নির্মিত এই ড্রোনগুলোতে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধ ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করা হয়েছে। এসব উন্নত ড্রোন বর্তমানে তেহরানে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকের মাধ্যমে এই চালান পরিবহন করা হচ্ছে। তবে চালানের আকার বা এটি এককালীন নাকি ধারাবাহিক সরবরাহের অংশ—তা এখনো স্পষ্ট নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগটি ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছেন, আর হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিযানে কোনো প্রভাব ফেলবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে। রাশিয়ার এই উন্নত ড্রোন ইরানের হাতে পৌঁছালে তা অঞ্চলে মার্কিন ও মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

28 Mar 26 1NOJOR.COM

রাশিয়া ইরানে পাঠাচ্ছে উন্নত এআই-চালিত শাহেদ ড্রোন, জানিয়েছেন কর্মকর্তারা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।