বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ধাপে ধাপে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সাতটি পাটকল ইতোমধ্যে ধাপে ধাপে চালু হচ্ছে এবং বাকিগুলোও পরবর্তীতে একইভাবে চালু করা হবে।
তিনি জানান, ইজারা দেওয়া নয়টি মিলে বর্তমানে ৭ হাজার ২০০ জন কর্মরত আছেন, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ৬ মার্চ জাতীয় পাট দিবস অনলাইনে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। দিবসটি উদ্যাপন করা হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে, পাশাপাশি ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক, গণতান্ত্রিক ও উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং বেকারত্ব দূর করতে পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি ব্যবস্থাপনায় ধাপে ধাপে রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করবে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।