Web Analytics

গাদি আইজেনকোটের ঘনিষ্ঠ মিত্র মাতান কাহানা ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ১২০ সদস্যের পার্লামেন্টে তিনি ৬৬ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী অফির কাটজ পান ৫২ ভোট। কাহানা নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন।

দায়িত্ব নেওয়ার পর কাহানা বলেন, বর্ণ, ধর্ম ও লিঙ্গনির্বিশেষে তিনি সবার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তার নির্বাচনকে নেতানিয়াহু সরকারের অভ্যন্তরীণ নীতি পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্পিকারের আইন প্রণয়নসংক্রান্ত আলোচনা ও ভোটাভুটির সময়সূচি নির্ধারণের গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকায় তিনি বিতর্কিত বিচার বিভাগ সংস্কার বাতিলে ভূমিকা রাখতে পারেন।

আইজেনকোটের জোট পরবর্তী সরকার গঠনের চেষ্টা করছে। নির্বাচনে তাদের জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে; আরব-অধ্যুষিত দুটি দল পেয়েছে মোট ১৯টি আসন। আইজেনকোট বিচার বিভাগ সংস্কার বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। ৫৪ বছর বয়সি সাবেক বিশেষ বাহিনীর সদস্য কাহানা ২০২১-২২ সালে নেতানিয়াহুবিরোধী জোট সরকারের ধর্মীয় সেবাবিষয়ক মন্ত্রী ছিলেন।

18 Nov 26 1NOJOR.COM

৬৬ ভোট পেয়ে নেসেটের স্পিকার নির্বাচিত হলেন মাতান কাহানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।