Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে সহায়তার জন্য বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের লিখিত বাজেট প্রস্তাবনা ১৫ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নিকট পাঠানোর অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে প্রস্তাবের একটি সফটকপি nbrbudget2026@gmail.com ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। যারা কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ওই ই-মেইলে প্রস্তাব পাঠাতে পারবে।

মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার রাজস্ব আহরণের বাজেট প্রণয়নে এনবিআর রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সঙ্গত বাজেট প্রণয়নের লক্ষ্যে এনবিআর করদাতা, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বুদ্ধিজীবীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করে আসছে।

এনবিআর আশা প্রকাশ করেছে যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৬–২৭ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, ব্যবসাবান্ধব ও রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন সম্ভব হবে।

03 Mar 26 1NOJOR.COM

২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব ১৫ মার্চের মধ্যে পাঠাতে এনবিআরের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।