Web Analytics

চলতি হজ মৌসুমে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কোনো ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত শুধুমাত্র আনুষ্ঠানিক হজ পারমিটধারীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এই সময় অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা অবস্থান করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

যারা যথাযথ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করবেন, তাদের ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। প্রবাসী বা ভিজিট ভিসাধারীরা হজ পালনের চেষ্টা করলে তাদের বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। ওমরা যাত্রীদের দেশত্যাগের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে, যা অতিক্রম করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান এ বিষয়ে কর্তৃপক্ষকে না জানালে তাদের এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছরের প্রচারণার মূল স্লোগান— “অনুমতি ছাড়া কোনো হজ নয়।”

19 Apr 26 1NOJOR.COM

ভিজিট ভিসায় হজ নিষিদ্ধ, মক্কায় প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ সৌদি আরবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।