Web Analytics

সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। টাঙ্গাইল পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকি তিনজনের পরিচয় এখনো অজানা। আহত নয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিৎকার শুনে শাবল ও কোদাল দিয়ে রড সরিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহতদের অনেকেই হকার ছিলেন এবং ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিহতদের লাশ বাড়িতে পাঠানো এবং আহতদের চিকিৎসায় সহায়তা করা হবে।

26 May 26 1NOJOR.COM

ঈদের আগে টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।