Web Analytics

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন সেগুনবাগান থেকে প্রায় ২৪ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। ১৭ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে রাজ্জাক দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর উপজেলা বিএনপি ওই সেগুনবাগানের গাছ বিক্রি করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে উপজেলা বিএনপি অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে এবং বলেছে এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রচার।

রাজ্জাককে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

18 Jul 26 1NOJOR.COM

লংগদুতে আওয়ামী লীগ নেতার গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।