Web Analytics

দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ী এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেয়। তাদের সদস্যরা জানান, দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো মাতারবাড়ীকে একটি আন্তর্জাতিক জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রস্তাবিত প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রতিনিধিদল বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আগ্রহ জানায়।

23 Nov 26 1NOJOR.COM

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী এসকে গ্রুপ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।