Web Analytics

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দুই বছর আগে নিখোঁজ হওয়া এক নারী ও তার শিশুপুত্রের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। রোববার দুপুরে উপজেলার জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমান (৯)। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিআইডি সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার ছেলেকে হত্যা করা হয়। অভিযুক্ত সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু শুকনো মৌসুমে লাশ পুকুরে মাটিচাপা দেয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।

নোয়াখালী সিআইডির ইনচার্জ ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাইছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে মামলা হওয়ার পর সোনাইমুড়ী থানায় জিআর মামলা দায়ের করা হয় এবং সেই মামলার সূত্রে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

25 May 26 1NOJOR.COM

নোয়াখালীতে দুই বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার, সম্পত্তি বিরোধে গ্রেপ্তার তিনজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।