সৌদি আরবের পূর্বাঞ্চলে বুধবার একটি বিমানবন্দর ও তেল স্থাপনায় পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শায়বা তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোনটি প্রতিহত হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত এবং আরও দুজন আহত হন।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শায়বায় নিহতদের একজন ফিলিপাইনের ও অন্যজন নেপালের নাগরিক। তেলক্ষেত্রের বাইরে কর্মরত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন লাগে। আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক। তবে হামলার ঘটনায় তেল উৎপাদন বা স্থাপনাটির কার্যক্রম ব্যাহত হয়নি বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের বাদশা ফাহদ বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট বৃহস্পতিবার ভোরে পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন ভূপাতিত করার কথা জানায়। জোট আগে সৌদিমুখী সাতটি ড্রোন প্রতিহতের তথ্য দিয়েছিল এবং ড্রোনগুলো হুথিদের ছোড়া বলে দাবি করেছে।
সৌদির তেল স্থাপনা ও দাম্মাম বিমানবন্দরে হামলায় চারজন নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।