Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বুধবার স্ত্রী ও চীনের ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে তাদের উড়োজাহাজ অবতরণ করে। সেখানে ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের স্বাগত জানান। সংবর্ধনায় লালগালিচা, শিশুদের ফুল প্রদান, গার্ড অব অনার, জাতীয় সংগীত, ২১ বার তোপধ্বনি ও যুদ্ধবিমানের অভিবাদন ছিল।

ট্রাম্প বলেন, শি ও পেংকে ওয়াশিংটনে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত এবং এ সফর বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। শিকে ‘মহান নেতা’ উল্লেখ করে তিনি বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় ও দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত। সহযোগিতাকে প্রধান ভিত্তি, প্রতিযোগিতাকে সংযত এবং মতপার্থক্যকে নিয়ন্ত্রণযোগ্য রেখে স্থিতিশীল সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি। মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গড়তে সম্মতির কথাও উল্লেখ করেন শি। তিনি ট্রাম্পের সঙ্গে গভীর আলোচনা এবং দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান।

24 Sep 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটনে শি জিনপিংকে আনুষ্ঠানিক সংবর্ধনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।