Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযানে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশি করে ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। দুটি যানবাহনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার বেগমপুর এলাকার মো. মিলন হোসেন খান (৩৮), মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতী তলা এলাকার মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী থানার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের ভাষ্য, তারা পেশাদার মাদক কারবারি এবং মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

23 Aug 26 1NOJOR.COM

দৌলতদিয়া ফেরিঘাটে ২৮৬ বোতল সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।