Web Analytics

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা এই নিয়োগ বাতিল করে যোগ্য, নিরপেক্ষ ও দক্ষ একজনকে নিয়োগ দেয়।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দেশে নতুন সরকার এসেছে এবং তারা কিছু নতুন উদ্যোগ নিয়েছে, তবে এ বিষয়ে এখনই মন্তব্য করা হবে না। সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, দুদকের কাঠামো ও কার্যাবলি আইনে নির্ধারিত এবং সরকারি দল নিরপেক্ষ ব্যক্তিকে চেয়ারম্যানসহ অন্যান্য পদে নিয়োগ দেবে।

সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

05 Mar 26 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।