Web Analytics

গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, ৫৭ জন নিয়মিত মামলার আসামি, ৬ জন বরিশাল মহানগর অধ্যাদেশে এবং ১ জন অন্যান্য আইনে গ্রেপ্তার হয়েছেন। নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এই অভিযান পরিচালিত হয়।

কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

21 Jun 26 1NOJOR.COM

বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।