Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামী শনিবার, ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া সফরে আসছেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সকাল পৌনে ১০টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, এরপর পিএমখালীর মাছুয়াখালীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুরে ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পার্ক পরিদর্শন শেষে পেকুয়ায় শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং নবগঠিত মাতামুহুরি উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চকরিয়ার বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেন এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরকার গঠনের পর এটি তারেক রহমানের প্রথম চকরিয়া-পেকুয়া সফর, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

13 Jun 26 1NOJOR.COM

শনিবার চকরিয়া-পেকুয়ায় বিএনপি কর্মসূচিতে আসছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।