Web Analytics

যুক্তরাষ্ট্রের ৩০ জন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিকে ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে পাঠানো এক চিঠিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতি তৈরি করা সম্ভব নয়, যদি ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি নীরবতা বজায় থাকে।

চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বা সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নীতিনির্ধারণ করতে হলে ইসরাইলের সক্ষমতা সম্পর্কে স্বচ্ছতা জরুরি। আইনপ্রণেতারা বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে অন্যান্য দেশকে পারমাণবিক স্বচ্ছতার মানদণ্ডে বিচার করে, ইসরাইলের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। তারা আরও উল্লেখ করেন, ইসরাইল ও হোয়াইট হাউস উভয়ই দীর্ঘদিন ধরে এ বিষয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে।

চিঠিতে ইসরাইলের সম্ভাব্য ওয়ারহেড সংখ্যা, উৎক্ষেপণ ব্যবস্থা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা, ডিমোনা স্থাপনার উৎপাদন এবং সামরিক নীতিমালা সম্পর্কে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়।

06 May 26 1NOJOR.COM

ইসরাইলের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশে মার্কিন কংগ্রেস সদস্যদের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।