পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি কোম্পানির বাস চলাচল বন্ধ হয়েছে। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে এই কর্মসূচি শুরু হয়। কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ হওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকাগামী হাজার হাজার যাত্রী বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।
সমিতির নেতাদের ভাষ্য, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান বাড়াতে পুরোনো বাস তুলে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। শুরুতে ঢাকার পরিবহন মালিকেরা এতে সম্মতি দিলেও পরে তারা চুক্তি ভঙ্গ করেন। কিশোরগঞ্জের মালিকেরা নতুন বাস নামালেও ঢাকার মালিকেরা পুরোনো বাস সরাননি; বরং ওই রুটে অতিরিক্ত দুটি বাস যুক্ত করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা ও আলোচনা চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার ঢাকায় কিশোরগঞ্জের পরিবহনগুলোর কাউন্টার বন্ধ করে দেন ঢাকার মালিকেরা। এর প্রতিবাদে মহাখালীগামী সব বাস বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ সমিতি। ধর্মঘটের আওতায় অনন্যার ৫০টি, অনন্যা ক্লাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টিসহ মোট ২৩৭টি বাস চলাচল বন্ধ রয়েছে।
মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে ২৩৭টি বাস চলাচল বন্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।