বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ তারিখে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সালাম গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত ও অতিথিরা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পর ১৮ বছর বিরতির পর এ বছর আবার স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ যুক্ত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় এ আয়োজন বন্ধ ছিল।
রোজার শুরু থেকেই প্যারেড স্কয়ারে প্রস্তুতি শুরু হয় এবং মঙ্গলবার চূড়ান্ত মহড়ার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন হয়। হাজারো মানুষ তেজগাঁওয়ে এ আয়োজন উপভোগ করেন।
১৮ বছর পর তেজগাঁওয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদ্যাপন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।