ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন। খনন শেষে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ৫ হাজার ৬০০ মিটার গভীরতায় কূপটি খননে সময় লাগবে প্রায় সাত মাস, যা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি সম্পন্ন করছে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) বর্তমানে তিতাসের ২২টি কূপ থেকে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। দীর্ঘদিন ধরে উত্তোলনের ফলে চাপ ও মজুত কমে যাওয়ায় নতুন উৎস অনুসন্ধান শুরু হয়েছে। থ্রিডি সাইসমিক জরিপ অনুযায়ী নতুন কূপে এক থেকে দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত থাকতে পারে। তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুইটি গভীর অনুসন্ধান কূপ খননে ব্যয় হবে ৫৯৪ কোটি টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সফলভাবে খনন সম্পন্ন হলে আরও সাতটি কূপ খনন করা হবে এবং দেশের জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে। পেট্রোবাংলা চলতি বছর ৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে।
তিতাস গ্যাস ফিল্ডে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, জ্বালানি সরবরাহে নতুন গতি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।