Web Analytics

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আলমগীর কবিরের লিফলেট বিতরণের সময় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর সমর্থকদের বিরুদ্ধে। সোমবার বিকেলে রানীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার যুবকের নাম তানসেন, তিনি বর্তমানে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তানসেন অভিযোগ করেন, লিফলেট বিতরণের সময় রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেনের ভাগ্নে লিটন ও আরও কয়েকজন তাকে মারধর করে। তিনি প্রতিবন্ধী ও অসহায় বলে জানালেও তারা থামেনি। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযুক্ত লিটন দাবি করেন, তারা একটি খেলার অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন এবং ঘটনাটি শুরু হয় যখন তানসেন মাইকের তার খুলে দেন। তিনি বলেন, উত্তেজিত কয়েকজন বিএনপি কর্মী যুবকটিকে চড়-থাপ্পড় দিলেও তিনি নিজে কিছু বলেননি।

27 Jan 26 1NOJOR.COM

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণে প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।