Web Analytics

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত ও রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়দের দৃঢ় অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাম রাজ্যের ধুবড়ী জেলার ঝালেরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬০-১এস এর কাছে ছয়জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি অবস্থান নিলে স্থানীয়রা লাঠি নিয়ে ধাওয়া দেয়, ফলে বিএসএফ সদস্যরা পিছু হটে। ওই ছয়জন বর্তমানে ভারতের ভেতরে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছেন। একইভাবে ভুন্দুরচর সীমান্তের পিলার ১০৬৬ এর কাছে তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এখনো সাড়া দেয়নি।

15 Jun 26 1NOJOR.COM

রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।