Web Analytics

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে—হাইকোর্টের এমন রায় স্থগিত করেননি চেম্বার আদালত। সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন। আদালত বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ মামলায় তাঁরা হস্তক্ষেপ করবেন না।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন; তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। এর আগে ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবিকৃত কর পরিশোধের রায় দেন।

বিরোধটি ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের প্রদেয় কর দাবিকে কেন্দ্র করে। পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট করে। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট একটি হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজ করলেও ২৯ আগস্ট সেই রায় প্রত্যাহার করে। কারণ, বেঞ্চের দ্বিতীয় বিচারপতি আগে এসব মামলায় সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন; ফলে রায়টি ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।

14 Sep 26 1NOJOR.COM

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর মামলায় হাইকোর্টের রায় স্থগিত হয়নি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।