সরকারি কোনো ঘোষণা বা অনুমোদন ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রিক্রুটিং এজেন্সি ত্রিপল এ ওভারসিজ (আরএল-২৬৩০) সিলগালা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নির্দেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর নয়াপল্টনের চায়না টাউনে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিদেশগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে নেওয়া তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একটি এজেন্সি পাসপোর্ট জমা নিচ্ছে ও ফরম পূরণ করাচ্ছে—এমন খবর পেয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিযানের নির্দেশ দেন।
জব্দ করা পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার এবং নিয়ম ভেঙে প্রতারণার চেষ্টা করা এজেন্সিগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
অননুমোদিত মালয়েশিয়া কর্মী নিয়োগের অভিযোগে এজেন্সি সিলগালা ও জরিমানা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।