বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির জন্য শুক্রবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। ২০২৬ সালে প্রণীত সংশোধিত নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই-বাছাই শেষে বদলির আদেশ দেওয়া হবে।
শিক্ষকেরা নিজ জেলার শূন্য পদে বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ খালি না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলার শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর জেলাতেও আবেদন করা যাবে।
চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে এবং নতুন কর্মস্থলে যোগদানের পর অন্তত দুই বছর কাজ করতে হবে। এমপিও বন্ধ, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা থাকলে আবেদন করা যাবে না। বদলির আদেশের ১০ দিনের মধ্যে অবমুক্তি এবং অবমুক্তির ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইন বদলির আবেদন চলবে ২৭ আগস্ট পর্যন্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।