জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে স্বজনপ্রীতি বা নেপোটিজমের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি। শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দলীয় প্রভাবের সুযোগ থাকবে না এবং মেধার ভিত্তিতেই অগ্রগতি নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক পরিচয়ে অনেকেই সহজে শিক্ষক হয়েছেন, কিন্তু বর্তমান সরকার সেই সুযোগ আর দেবে না। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমাদের বাবা–মা অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এখানে পাঠিয়েছেন।
তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাবিতে শিক্ষা ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধে কঠোর অবস্থান নিলেন শিক্ষামন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।