Web Analytics

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর অর্ধেকেরও বেশি এখন কর-সংক্রান্ত বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে। ফিফা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সর্বজনীন কর-ছাড় চুক্তিতে পৌঁছাতে না পারায় এবং বিভিন্ন দেশের করচুক্তির পার্থক্যের কারণে এই জটিলতা তৈরি হয়েছে। ফলে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোকে টুর্নামেন্ট থেকে প্রাপ্ত আয়ের ওপর ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের কর দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, যেসব ছোট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বৈত করচুক্তি নেই, তাদের ওপর করের বোঝা সবচেয়ে বেশি পড়বে। ৪৮টি দেশের মধ্যে মাত্র ১৮টির সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন চুক্তি রয়েছে, যার বেশির ভাগই ইউরোপীয় দেশ। কানাডা ও মেক্সিকো সব দলের জন্য কর ছাড় দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রে তা প্রযোজ্য নয়। ফিফা প্রতিটি দলের জন্য ১৫ লাখ ডলারের বাজেট নির্ধারণ করলেও দৈনিক ভাতা কমিয়ে সদস্যপ্রতি ৬০০ ডলার করা হয়েছে, অথচ যুক্তরাষ্ট্রে ব্যয় বেড়েছে।

ফিফা জানিয়েছে, তারা অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে কাজ করে কর-সংক্রান্ত সহায়তা দেওয়ার চেষ্টা করছে। তবে কর ছাড়ের অভাব ছোট ও নতুন দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

03 Apr 26 1NOJOR.COM

২০২৬ বিশ্বকাপে কর ছাড় না থাকায় অর্ধেকের বেশি দেশ আর্থিক চাপে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।