ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ঘোষণা দিয়েছেন যে দেশের প্রতিটি উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ: কী ভাবছে সরকার’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন বাজেটে এর একটি রূপরেখা অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রী জানান, সরকার টেলিকম খাতকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করছে। ৫জি, এআই, আইওটি ও ক্লাউডভিত্তিক সেবার প্রসারে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা হবে। আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আসন্ন বাজেটে আইসিটি খাতের জন্য সুখবর থাকবে এবং জিডিপিতে খাতটির অবদান ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত করার সম্ভাবনা রয়েছে।
দেশের সব উপজেলায় এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।