Web Analytics

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কেটলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মান্না পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন, যার মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১.৪ শতাংশ।

প্রথমে বিএনপি আসনটি মান্নাকে ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থী দেয়। পরে মান্না নিজ দলের প্রতীকেই এককভাবে নির্বাচনে অংশ নেন।

13 Feb 26 1NOJOR.COM

বগুড়া-২ আসনে জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।