Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধানে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি তুলে ধরেন। তিনি মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের নিরাপত্তা এবং হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ ও কনটেইনারের নিরাপদ চলাচলের গুরুত্বও উল্লেখ করেন।

নিউইয়র্কে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি প্রবাসী ও পেশাজীবীদের নিরাপত্তা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনায় আটকে থাকা বাংলাদেশি কনটেইনার ও জাহাজ পরিস্থিতির উন্নতি হলে নিরাপদে চলাচল করতে পারে, এ বিষয়ে ইরানের সহযোগিতা চাওয়া হয়েছে।

হুমায়ুন কবির জানান, ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশের উদ্বেগ মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়গুলো নোট করেছেন। বাংলাদেশ সংঘাতের বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সুযোগ এলে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। তবে বাংলাদেশকে সরাসরি দৃশ্যমান মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে হবে, এমনটি অপরিহার্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

24 Sep 26 1NOJOR.COM

সংঘাত সমাধান, প্রবাসী নিরাপত্তা ও হরমুজে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।