Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অপরদিকে, কম ভোট পাওয়ায় কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রাণী সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেসুর রহমান জামানত হারিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট। ভোটার উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬০ শতাংশ। জামানত ফেরত পেতে প্রার্থীদের অন্তত ২৫ হাজার ৭৮৮ ভোট প্রয়োজন ছিল। জলি তালুকদার পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট, চম্পা রাণী সরকার ২৮২ ভোট এবং মুখলেসুর রহমান ২ হাজার ২৫ ভোট।

স্থানীয় বিএনপি নেতারা জানান, বাবরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের উদ্যোগের কারণে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেকেই জামানত হারিয়েছেন।

14 Feb 26 1NOJOR.COM

নেত্রকোনা-৪ আসনে বাবরের জয়, তিন প্রতিদ্বন্দ্বীর জামানত বাজেয়াপ্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।