Web Analytics

সরকারি সেবার মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অফিস সময়সূচি ও আচরণবিধি জারি করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ২ এপ্রিলের এক নোটিশে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনা অনেক ক্ষেত্রে মানা হচ্ছিল না, ফলে জনসেবা বিঘ্নিত হচ্ছিল। এতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা এবং অফিস ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অনুমতি ছাড়া আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে এবং অফিস পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর বাস্তবায়ন তদারকির জন্য প্রতিটি দপ্তরে একটি ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

03 Apr 26 1NOJOR.COM

সেবার মান ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে সরকারি অফিসে নতুন নির্দেশনা কার্যকর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।