Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে দলের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি মঞ্চে উঠলে করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। হাস্যোজ্জ্বল মুখে তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের চৌহাট্টা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক ও দরগা সড়ক এলাকায় হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সিলেটের ছয়টি এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশে যোগ দেন।

এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।

22 Jan 26 1NOJOR.COM

সিলেটে বিশাল সমাবেশে বিএনপির নির্বাচনি প্রচার শুরু করলেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।