ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকিরের সঙ্গে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপত্তা-সংশ্লিষ্ট সহযোগিতা এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি আইজিপিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি রুশ রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা সহযোগিতা ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে রুশ রাষ্ট্রদূত ও আইজিপির আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।