Web Analytics

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৬-৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়িসহ দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মাদরাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি বা এমইইএসপি প্রণয়ন করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালু করা হবে এবং ইবতেদায়ি মাদরাসাগুলোও এর আওতায় থাকবে বলে জানান মন্ত্রী। প্রশ্নে সংসদ সদস্য উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুবিধা পেলেও মাদরাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা, কেন তা পাচ্ছে না।

09 Sep 26 1NOJOR.COM

২০২৬-৩১ অর্থবছরে ইবতেদায়িসহ সব মাদরাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।