প্রায় ১০ ঘণ্টা আন্দোলনের পর ঢাকায় রাজপথের অবরোধ তুলে নিয়ে আন্দোলন স্থগিত করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে তারা এই ঘোষণা দেন। শিক্ষার্থীরা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। আন্দোলন স্থগিতের পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে তিন দফা দাবি তুলে ধরেন এবং সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যান। বিকেলে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সড়ক ছাড়ার অনুরোধ জানালে উত্তেজনা সৃষ্টি হয় এবং সন্ধ্যায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ ওঠে। পরে আসাদগেট এলাকায় পুনরায় সংঘর্ষ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
১০ ঘণ্টা পর এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।