Web Analytics

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত তিনি ই-মেইলে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠান। মঙ্গলবার বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে বিষয়টি জানান এবং কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন।

স্পিকার বলেন, নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি ১৫ নভেম্বর চিঠিটি পান এবং বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করেন। সংশ্লিষ্ট সাংবিধানিক বিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর সময় থেকে সদস্যের আসন শূন্য হয় বলে তিনি সংসদকে জানান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে থাকায় তিনি সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি এবং সে বিষয়ে সচিবালয়কে চিঠি দিয়েছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত হন।

17 Nov 26 1NOJOR.COM

অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুকের পদত্যাগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।