বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন এবং রাত ৮টায় বেইলী রোডে নাহিদ ইসলামের বাসায় যাবেন। সংসদ নির্বাচনে বিজয়ের পর সৌজন্য সাক্ষাৎ ও ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে দেশ পরিচালনায় সহযোগিতা চান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পায়। মামলাজনিত জটিলতায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে জয়ী হয়েছে।
অন্যান্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও সীমিত আসনে জয় পেয়েছেন।
বিএনপির জয়ের পর জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।