Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় নির্বাচনি ধাক্কার পর ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত-মোগাদ্দাম এ সিদ্ধান্তের কথা জানান।

তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালি পার হতে ভারত ও চীনের জাহাজকে নির্ধারিত ট্রানজিট ফি দিতে হবে। কাতারের জাহাজের ক্ষেত্রে এই ফি মওকুফ করা হয়েছে। ইরাকের পণ্য ও তেলবাহী জাহাজকেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদের কাছ থেকে ট্রানজিট ফি নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি রিপাবলিকানদের পরাজয়ে উল্লাস না করতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের ফলেই ওয়াশিংটনের ইরাননীতি বদলে যাবে এমন কারণ নেই। তিনি আরও সতর্ক করেন, ইরানের ওপর নতুন মার্কিন হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে। দক্ষিণ আফ্রিকা ও ভারতে ইরানি দূতাবাস ট্রাম্পকে নিয়ে বিদ্রূপাত্মক পোস্ট ও এআই ভিডিও প্রকাশ করেছে।

05 Nov 26 1NOJOR.COM

চার দেশের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।