Web Analytics

জাতীয় নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ নগদ অর্থসহ কয়েকজনকে আটক করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে ৭৪ লাখ টাকা এবং লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব ঘটনার পর নির্বাচনের সময় কত টাকা বহন করা যাবে তা নিয়ে জনমনে কৌতুহল দেখা দেয়।

একটি গণমাধ্যমে ইসি সচিব আখতার আহমেদকে উদ্ধৃত করে বলা হয়েছিল, বৈধ উৎস প্রমাণ করতে পারলে টাকা বহনে কোনো সীমা নেই, এমনকি ৫ কোটি টাকাও বহন করা যেতে পারে। তবে পরে তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের আর্থিক বিষয়ে মন্তব্য করার এখতিয়ার বা ক্ষমতা তার নেই এবং তিনি এমন কথা বলেননি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, স্বাভাবিক সময়ে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই, তবে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের নির্দেশনা থাকলে তা প্রযোজ্য হবে।

12 Feb 26 1NOJOR.COM

নির্বাচনে টাকা বহন নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা

Person of Interest

logo
No data found yet!